ডেমো মাধ্যমিক বিদ্যালয়

স্থাপিত:১৯৭১ খ্রি., EIIN:১০০০০০, ডেমো ঠিকানা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

"ভাষার জন্য বীরের মত লড়াই, মায়ের ভাষা বাংলা আমার গর্বের ঠিকানা"

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির গৌরবময় সংগ্রামের স্মৃতিবিজড়িত দিন। আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

১৯৫২ সালের এই দিনে রফিক, সালাম, বরকতসহ নাম না-জানা ভাষাশহীদদের আত্মদানেই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তাদের স্মরণে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ—বাংলা ভাষার সমৃদ্ধি ও বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।